সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: আওরঙ্গজেবের সমাধি বিতর্ককে ঘিরে নতুন করে কোন অশান্তি না হলেও নাগপুরে এখনও কারফিউ চলছে। এর মধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন আওরঙ্গজেবের কার্যকলাপকে গৌরবান্বিত করে কেউ যদি কোন ব্যাখ্যা দেন তাহলে তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির এক বিধায়ক আওরাঙ্গজেবের ভূমিকার প্রশংসা করে বিবৃতি দিয়েছিলেন। তার পরেই বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের মত কট্টরপন্থী হিন্দুত্ববাদী দলগুলি, আওরঙ্গাবাদ থেকে আওরঙ্গজেবের সমাধি সরিয়ে নেয়ার দাবি জানাতে থাকে।
এই বিক্ষোভের সূত্র ধরেই গন্ডগোলের সূত্রপাত। এদিকে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভের পক্ষে জানানো হয়েছে আওরঙ্গজেবের সমাধি একটি ঘোষিত ভাবে জাতীয় স্মারকের মধ্যে পড়ে। যতক্ষণ না কেন্দ্রীয় সরকার নোটিফিকেশন সংশোধন করে জাতীয় স্মারকের তালিকা থেকে আওরঙ্গজেবের সমাধি বাদ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মহারাষ্ট্র সরকার চাইলেও আওরঙ্গজেবের সমাধি সরাতে পারবেনা। অন্যদিকে মহারাষ্ট্রের বিরোধীদল গুলি পুরো ঘটনাটায় সোচ্চার হয়েছে। কংগ্রেসের এক মুখপত্র বলেছেন আমজনতার জেব (পকেট) খালি হয়ে গেছে। সামগ্রিকভাবে আর্থিক দুরবস্থা আড়াল করবার জন্য শাসক জোট এখন আওরঙ্গজেবকে নিয়ে পড়েছে। না হলে ৩০০ বছরের পুরনো একটা ইতিহাসকে টেনে বিতর্ক তৈরি করবার কোন মানে হয় না।


More Stories
প্রয়াত রাজনীতিবিদ অসিত মজুমদার : তাঁর রাজনৈতিক জীবনের দু-চার কথা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, নিহত অন্তত ৫, আরও প্রাণহানির আশঙ্কা
ভোট চলছে, প্রথমবার প্রার্থী হওয়া প্রশান্ত কিশোরের দিকে চোখ দেশের