সময় কলকাতা, তনুজ জৈন, মালদহ :- প্রকাশ্য দিবালোকে খুন হয়েছিলেন মালদহের তৃণমূল নেতা বাবলা সরকার। বাবলা সরকার খুনে পুলিশ গ্রেপ্তার করেছিল অপর এক তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তেওয়ারিকে। বুধবার অভিযুক্ত নরেন্দ্রনাথ তেওয়ারির জামিনের আবেদন নাকচ করে দেন মালদহ জেলা আদালতের বিচারক। নরেন্দ্রনাথ তেওয়ারিকে গ্রেপ্তারের ৭১ দিনের মাথায় এই প্রথমবার তাঁর হয়ে জামিনের আবেদন করেন হাইকোর্টের আইনজীবী রবি শংকর চট্টোপাধ্যায় এবং তাঁর সহকারীরা। আইনজীবী রবি শংকর চট্টোপাধ্যায়ের জুনিয়র প্রণয় বসাক জানিয়েছেন এদিন জামিনের আবেদন নাকচ হয়েছে, তবে অর্ডার কপি না পেলে বোঝা যাবে না কি কারণে নাকচ হয়েছে।
অন্যদিকে বাবলা সরকারের স্ত্রী এবং আইনজীবী চৈতালি ঘোষ সরকার দাবি করেছেন, পুলিশ বাবলা সরকার খুনে মূল মাথা হিসেবে নরেন্দ্রনাথ তেওয়ারিকে সনাক্ত করেছে, মানুষ তাই চাইছে বাবলা সরকার খুনের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি হোক।
আদালতে এদিন দুই পক্ষের আইনজীবীদের ১ ঘন্টা সওয়াল -জবাবের পর বিচারক নরেন্দ্রনাথ তিওয়ারির জামিন নাম মঞ্জুর করেছেন। বাবলা সরকার খুন এবং নরেন্দ্রনাথ তেওয়ারির গ্রেফতারি নিয়ে বিজেপি সোজাসুজি তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে।। বিজেপির দক্ষিণ মালদহ সভাপতি অজয় গাঙ্গুলি জানিয়েছেন তারা চান এলাকায় শান্তি ফিরে আসুক, দোষীদের কঠোর শাস্তি হোক আর পুরো বিষয়টাই তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়।
প্রসঙ্গত
মালদহের তৃণমূল নেতা বাবলা সরকারকে প্রকাশ্য দিবালোকে দোকানের ভিতর ঢুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তদন্ত নেমে পুলিশ গ্রেপ্তার করে নরেন্দ্রনাথ তেওয়ারিকে। নরেন্দ্রনাথ তিবাড়ির সঙ্গে বাবলা সরকারের দীর্ঘদিনের সমস্যা ছিল এবং যেটা রেষারেষি পর্যায়ে পৌঁছে গিয়েছিল। গ্রেফতারি পরে নরেন্দ্রনাথ তেওয়ারিকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। বাবলা সরকার খুনের তদন্তে নেমে পাঁচ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। প্রথমেই ধরা হয়েছিল দুইজন দুষ্কৃতিকে, মালদার ইংলিশ বাজারের যদুপুর গাব গাছির বাসিন্দা টিংকু ঘোষ এবং এবং বিহারের কাটিহার এর আজমনগর থানার কান হাড়িয়া এলাকার বাসিন্দা, সামি আক্তারকে। গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথ তেওয়ারি ও স্বপনকে। রাজ্য তোলপাড় হয়ে যাওয়া এই খুনের ঘটনায় নরেন্দ্রনাথ তেওয়ারির জামিন নামঞ্জুর হওয়ায় স্বভাবতই খুশি বাবলা সরকার অনুগামী ও বাবলা সরকারের পরিবার।


More Stories
ঋতব্রতদের সম্পর্কে কুণাল ঘোষের বক্তব্য কেন তাৎপর্যপূর্ণ?
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন