Home » নার্সিং এন্ড প্যারা মেডিকেল সেন্টারের নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, ক্ষিপ্ত ছাত্রছাত্রীরা তালা ঝুলিয়ে দিল সেন্টারে

নার্সিং এন্ড প্যারা মেডিকেল সেন্টারের নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, ক্ষিপ্ত ছাত্রছাত্রীরা তালা ঝুলিয়ে দিল সেন্টারে

সময় কলকাতা, হাসানুজ্জামান ,বসিরহাট:ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার খুলে কয়েকশো ছাত্রছাত্রীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। প্রতারণার অভিযোগ ওঠার পরেই বেপাত্তা নার্সিং ট্রেনিং সেন্টারের মালিক পি কে চট্টোপাধ্যায়। নার্সিং এন্ড প্যারামেডিকেল সেন্টার (এ এম) খুলে ছাত্রছাত্রীদের দেওয়া হত চাকরির টোপ। এক বছরে নার্সিং কোর্সের মধ্যে ছিল ডিএমএনটি, ডিএনটি ও ডিএইচএন কোর্স । ছিল প্যারা মেডিকেলের দুই বছরের ডিওসি, ডিআইএএম, এমবিইএইচ হোমিও বিএমবিএস সহ একাধিক কোর্স ।

বসিরহাট, ন্যাজাট, হাসনাবাদ সহ বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছিলেন এই নার্সিং এন্ড প্যারা মেডিকেল সেন্টারে।অভিযোগ কর্ণধার পি কে চট্টোপাধ্যায় বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে বিভিন্ন ধরনের টাকা একাধিক প্রলোভন দেখিয়ে নিয়েছিলেন । কোর্স শেষ করার পরে ছাত্রছাত্রীরা যখন কোন জায়গায় কাজের ইন্টারভিউতে গিয়েছেন সেখান থেকে বলা হয়েছে এই সার্টিফিকেট ভুয়ো। এই ঘটনা জানার পরেই উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট রেলস্টেশন সংলগ্ন সুকান্ত এলাকায় অবস্থিত এই নার্সিং এন্ড প্যারা মেডিকেল সেন্টারে এসে বিক্ষোভ থাকায় ছাত্রছাত্রীরা। বিক্ষোভের পাশাপাশি ছাত্রছাত্রীরা সেন্টারে এসে তালা ঝুলিয়ে দেয়। ইতিমধ্যে বসিরহাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এই সেন্টারের বিজ্ঞাপনে দেওয়া হয়েছিল হাসনাবাদ ,ন্যাজাট এবং বিরাটিতে এই সেন্টারে শাখা রয়েছে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ সম্পূর্ণ প্রতারণা করার উদ্দেশ্যেই এই সেন্টার খোলা হয়েছিল।

About Post Author