সময় কলকাতা,নিজস্ব সংবাদদাতা: ভারত রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছি এই মন্তব্যের দায়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করল সম্ভলের একটি আদালত। উল্লেখ্য গত ১৫ ই জানুয়ারি নয়া দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তর ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলনের সময় রাহুল গান্ধী বলেছিলেন বিজেপি এবং আরএসএস আমাদের রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে দখল করে নিয়েছে। ফলে আমাদের লড়াই শুধু আরএসএস বা বিজেপির বিরুদ্ধে নয়, আমাদের সরাসরি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে হচ্ছে। রাহুল গান্ধীর এই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। আগেই গৌহাটিতে একজন রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহীতা এবং রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ তুলে জামিন অযোগ্য ধারায় এফআইআর করেছিলেন।
এরপর সম্ভলের এমপি, এমএলএ আদালতে একজন রাহুল গান্ধীর বিরুদ্ধে একই অভিযোগে এফআইআর করতে চান। প্রথমে ওই আবেদনকারীর আবেদন সম্ভলের এই আদালত খারিজ করে দেয়। পরে রিভিউ পিটিশন দাখিল করা হলে আদালত সেই অভিযোগ গ্রহণ করে এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে সমন জারি করেছে। আগামী ৪ ঠা এপ্রিলের মধ্যে হয় রাহুল গান্ধীকে আদালতে হাজিরা দিতে হবে, না হলে আইনজীবী মারফত তাঁর বক্তব্য জানাতে হবে।


More Stories
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
অভিষেকের দুয়ারে ইডি