সময় কলকাতা ডেস্ক:- শনিবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ঠিক ছিল, শুক্রবার রাতে দুবাই হয়ে লন্ডন যাবেন মুখ্যমন্ত্রী। কিন্তু বৃহস্পতিবার রাতে হিথরো বিমানবন্দরের কাছে একটি সাবস্টেশনে আগুন লাগার জেরে, শুক্রবার সকাল থেকেই হিথরোর উড়ান পরিষেবা ব্যাহত হয়। তার ফলেই মমতার আট দিনের বিদেশ সফর পিছিয়ে গিয়েছে।
প্রথমে ঠিক হয়, শনিবার সকালে যাবেন মুখ্যমন্ত্রী। পরে সেই সূচি বদলে রাতের দিকে তিনি লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন বলে নবান্ন সূত্রে খবর। বাণিজ্য বৈঠক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেওয়া ছাড়াও ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও একটি বৈঠক করার কথা রয়েছে তাঁর। দেশে ফেরার কথা ২৯ মার্চ।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত