সময় কলকাতা ডেস্ক:- চিকেন নেক নিয়ে উত্তর-পূর্ব ভারত প্রসঙ্গে মহম্মদ ইউনুসের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
হিমন্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অনভিপ্রেত এবং অনধিকার চর্চা বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, চার দিন আগে চীনে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বাংলাদেশ-চীন অর্থনীতির আরও সম্প্রসারণ ঘটানোর প্রস্তাব দিয়ে বলেছিলেন, উত্তর-পূর্ব ভারত কার্যত ল্যান্ড লকড।
এছাড়া মহম্মদ ইউনুস আরো দাবি করেন, বাংলাদেশ সংলগ্ন সামুদ্রিক এলাকায় কার্যত একচ্ছত্র আধিপত্য রয়েছে বাংলাদেশের। স্বাভাবিকভাবে মহম্মদ ইউনুসের চীনে গিয়ে এই ধরনের মন্তব্য ভারতের কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
হিমন্ত বিশ্ব শর্মা আরো দাবি করেন, এখন সময় এসে গেছে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সংযোগ রক্ষা করবার জন্য ভূমিপথে যে “চিকেন নেক” রয়েছে তাকে এড়িয়ে যোগাযোগের বিকল্প রাস্তা খোঁজার।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?