সংবাদ কলকাতা ডেস্ক:- হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মকে ব্যবহার করে তামিলনাড়ুতে প্রান্তিক এলাকায় আকস্মিক হৃদরোগের আক্রমণ রুখতে চেষ্টা চালানো হচ্ছে। ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যের মত তামিলনাড়ুতে ও প্রত্যন্ত এলাকায় হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের এনজিওপ্লাস্টিক করবার মতো কোনো ব্যবস্থা বা পরিকাঠামো নেই।
কার্ডিয়লজিক্যাল ইনস্টিটিউট অফ চেন্নাই সমীক্ষা চালিয়ে দেখে যদি জেলায় জেলায় প্রত্যন্ত এলাকায় ছোট স্বাস্থ্য কেন্দ্র অথবা হাসপাতালগুলোর সঙ্গে হোয়াটসঅ্যাপে একটি চ্যাট প্ল্যাটফর্ম করে তোলা যায় সে ক্ষেত্রে শহরের বড় হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিকভাবে রোগীর রক্ত জমাট বাধার প্রবণতা ঠেকানোর জন্য কি ওষুধ হতে পারে সেটা হোয়াটসঅ্যাপ মারফত বলে দিতে পারবেন।
তারপরে সেই রোগীকে দ্রুত বড় হাসপাতালে নিয়ে এসে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা যাবে। এই উদ্দেশ্যে ১৮৮টি প্রান্তিক হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রকে শহরের বড় আঠারোটি হাসপাতালের সঙ্গে যুক্ত করা হয় যাদের যথাযথ হৃদরোগ আক্রান্ত চিকিৎসার ব্যবস্থা ও পরিকাঠামো রয়েছে।
প্রাথমিক সমীক্ষার ফলাফল অনুযায়ী, হোয়াটসঅ্যাপে জরুরি অবস্থায় প্রতিষেধক সুপারিশ করবার এই ব্যবস্থা চালু হওয়াতে বহু হৃদরোগে আক্রান্ত ব্যক্তি উপকৃত হচ্ছেন। যদিও পুরো প্রকল্পটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!