সময় কলকাতা ডেস্ক:- গৌতম আদানীর সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের রুদ্ধদ্বার বৈঠক নিয়ে ঝাড়খণ্ডের রাজনীতি সরগরম।
উল্লেখ্য, ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড-মুক্তি-মোর্চা এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া ব্লকের জোট-শরিকদের সরকার চলছে। যার সমর্থনে লালুপ্রসাদ যাদবের দল এবং নকশালপন্থীরা রয়েছেন।
ইন্ডিয়া ব্লকের সঙ্গে আদানীদের সম্পর্ক আঁদায়-কাঁচকলায়। তেলেঙ্গানাতে ক্ষমতায় থাকা কংগ্রেস সরকার একটি সরকারি প্রকল্পে আদানীদের প্রস্তাবিত ১০০ কোটি টাকার অনুদান প্রত্যাখ্যান করেছে।
এরকম একটা পরিস্থিতিতে ইন্ডিয়া ব্লকের জোট-শরিকদের চালানো ঝাড়খন্ড সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে আদানীর রুদ্ধদ্বার বৈঠকে বসায় বিতর্ক তৈরি হয়েছে।
যদিও কংগ্রেস সরাসরিভাবে বলেছে ব্যবসায়ীদের সঙ্গে রাজনৈতিক প্রশাসকদের বৈঠক হতেই পারে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।
বিশেষ সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের গোড্ডা তাপবিদ্যুৎ প্রকল্প যেটা আদানীদের হাতে রয়েছে এবং হাজারীবাগের একটি কোল-ব্লক যেটা আদানীরা পেয়েছে, এই দুটি বিষয় নিয়ে কথা বলতেই গৌতম আদানী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের