Home » ইসরাইলের হামলায় প্রাণ হারালেন ১০০ জন

ইসরাইলের হামলায় প্রাণ হারালেন ১০০ জন

সময় কলকাতা ডেস্ক:- গাজা ভূখণ্ডে ইসরাইলের হামলায় প্রাণ হারালেন আরও ১০০ জন। মৃতদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে একটি স্কুলে।

জানা গেছে, মহিলা এবং বাচ্চারা এই স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন। হামাসের বিরুদ্ধে অভিযান চালানো ইসরাইল সেনার বোমা এই স্কুলটিকে গুঁড়িয়ে দিয়েছে। যা প্রাণ কেড়ে নিয়েছে এই মহিলা এবং বাচ্চাদের।

উল্লেখ্য, হামাসকে উচ্ছেদ করার লক্ষ্যে ইসরাইল গাজা স্ট্রিট এবং লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে। অল্প কিছুদিনের যুদ্ধ বিরতির পর ইসরাইল পূর্ণ উদ্যমে নতুন করে হামলা চালাচ্ছে।

About Post Author