Home » সিপিআইএমের ষষ্ঠ সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কেরল নেতা এম এ বেবি

সিপিআইএমের ষষ্ঠ সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কেরল নেতা এম এ বেবি

সময় কলকাতা ডেস্ক:- রবিবার ২৪তম পার্টি কংগ্রেসে সিপিএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কেরলের প্রাক্তন মন্ত্রী এম এ বেবি।

দলের নেতাদের একাংশ সারা ভারত কৃষক সভার (এআইকেএস) সভাপতি অশোক ধাওয়ালেকে এই পদের জন্য সমর্থন করেছিলেন।

১৯৫৪ সালে কেরালার প্রাক্কুলামে পি এম আলেকজান্ডার এবং লিলি আলেকজান্ডারের ঘরে জন্মগ্রহণকারী বেবির প্রথম রাজনীতির সংস্পর্শ ঘটে যখন তিনি স্কুলের দিনগুলিতে ভারতের ছাত্র ফেডারেশনের পূর্বসূরী কেরালা ছাত্র ফেডারেশনে যোগ দেন। তিনি ১৯৮৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। বেবী ২০১২ সাল থেকে সিপিআই (এম) এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা পলিটব্যুরোর সদস্য।

গত বছর সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর দলের সাধারণ সম্পাদকের পদটি শূন্য হয়, তারপর অন্তর্বর্তীকালীন কো-অর্ডিনেটরের দায়িত্ব নেন প্রকাশ কারাট।
সিপিএমের ২৪তম পার্টি কংগ্রেস শুরু হয়েছে ২ এপ্রিল, শেষ হবে রবিবার।

বলাবাহুল্য, কেরলে ও পশ্চিমবঙ্গের প্রায় একই সঙ্গে ভোট বিধানসভায়। কেরলের মূল লড়াই হবে সিপিআইএম ও কংগ্রেসের মধ্যে। সেক্ষেত্রে আরও একবার তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে জোট হয় কিনা এবং সেই জোট করতে দিতে বেবি কতটা রাজি থাকেন সেটা দেখবার ব্যাপার।

About Post Author