Home » রাজ্যে রামনবমীতে দেখা গেল এক বিশাল সাম্প্রদায়িক নজির

রাজ্যে রামনবমীতে দেখা গেল এক বিশাল সাম্প্রদায়িক নজির

সময় কলকাতা ডেস্ক:- রামনবমীকে কেন্দ্র করে সম্প্রীতির ব্যতিক্রমী নজির দেখল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত। এবার রামনবমীকে কেন্দ্র করে চোরা উদ্বেগের হাওয়া ছিল রাজ্যে। বিভিন্ন মহল থেকে আশঙ্কা করা হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার। একাধিক সংগঠন প্রশাসনের কাছে দাবি জানিয়েছিল যাতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কোথাও কোনও অশান্তির ঘটনা না ঘটে।

তবে, রামনবমীর দুপুর পর্যন্ত রাজ্যের কোনও প্রান্ত থেকে বড় কোনও অশান্তির খবর নেই।

বরং, শিলিগুড়ি থেকে মালদা পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে এবছর দেখা গেল এক নতুন প্রবণতা। সংখ্যালঘু ধর্মের মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে রামনবমীর মিছিলে অংশগ্রহণকারীদের তৃষ্ণার জল সরবরাহ করেছেন। হাতে হাতে তুলে দিচ্ছেন প্যাকড জলের বোতল।

একাধিক রামনবমীর মিছিলে দেখা গেছে দুই ধর্মের মানুষের একে অন্যকে আলিঙ্গন করছেন।

বলাবাহুল্য, এর আগে বহু জায়গায় বামপন্থীরা মিছিল বার করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়ে।

উল্লেখ্য, শনিবার দিন হুগলির শিল্পাঞ্চলে নকশাল-পন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে বিশাল মিছিল হয়েছে স্পর্শকাতর এলাকা জুড়ে।

About Post Author