সময় কলকাতা ডেস্ক:- বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের মত ওয়াকফ বিল নিয়ে সমস্যায় জর্জরিত বিজু জনতা দলের চেয়ারপারসন নবীন পট্টনায়ক নিজেও। নবীন পট্টনায়ক ওয়াকফ বিলের বিরোধিতা করবার পরও নবীনের দলের দুজন সাংসদ ওয়াকফ বিলের সমর্থনে ভোট দেওয়াতে বিতর্ক বেঁধেছে রাজনৈতিক মহলে।
দলের সাংসদদের মধ্যে অনেকে এর বিরোধিতা করেছিলেন আগেই। এইবার রাজ্যে দলের বিধায়কদের অনেকেই নবীনের কাছে জোরালো ভাবে দাবি করেছেন কোনও ইস্যুতে বিজেপির পাশে দাঁড়ানো যাবে না।
পরিস্থিতি গরম হচ্ছে বুঝতে পেরে নবীন জানিয়েছেন, তিনি অবিলম্বে এই ইসুতে দলের সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসবেন।
অন্যদিকে, বিহারে ওয়াকফ ইস্যুতে নিতীশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে। ফলত একের পর এক নেতা দল ছাড়ছেন। বিহারে সামনেই নির্বাচন। ওয়াকিবহল মহলের তরফে মনে করা হচ্ছে, জোটধর্ম রক্ষা করতে গিয়ে যে ভুল করেছেন তা বুঝতে পারছেন নীতিশ।


More Stories
শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দুটি দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার
“বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে লড়বে ” : অভিষেককে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
শিক্ষা দুর্নীতিকে গুরুতর পাপ বলার পরেও বিরোধীদের কাঠগড়ায় প্রধানমন্ত্রী