সময় কলকাতা ডেস্ক:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েকজন শিল্পপতি বন্ধুর কাছে গোটা দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। দেশ বেচা শেষ হলে নরেন্দ্র মোদী স্রেফ চলে যাবেন। বুধবার আহমেদাবাদে এআইসিসি বৈঠকে কংগ্রেসের সভাপতি এভাবে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে।
মল্লিকার্জুন খড়গে বলেন, দেশের বন্দর, বিমানবন্দর, খনি, মিডিয়া সবকিছু বিক্রি হয়ে যাচ্ছে। দেশের সংবিধানকে তিলে তিলে হত্যা করা হচ্ছে। সংসদে মনিপুরের উপর বিতর্ক শুরু করা হয়েছে ভোর চারটের সময়। অথচ মনিপুর ছিল জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ ইস্যু। এটা কোন ধরনের গণতন্ত্র?
মল্লিকার্জুন মহারাষ্ট্রে ভোটার লিস্টে বিজেপির তরফে কারচুপি করা হয়েছে বলেও আবার অভিযোগ করলেন। তিনি বলেন, বিজেপি মহারাষ্ট্র এবং হরিয়ানা দুই জায়গাতেই ভোটার লিস্টে কারচুপি করে জিতেছে। আমরা এর শেষ দেখে ছাড়বো। চোর ধরা পড়বেই।


More Stories
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের
অভিষেকের অফিসে ভাঙচুর
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি