Home » হবু জামাইকে নিয়ে পালিয়ে গেলেন শাশুড়ি। উত্তেজনা উত্তরপ্রদেশের আলীগড়ে

হবু জামাইকে নিয়ে পালিয়ে গেলেন শাশুড়ি। উত্তেজনা উত্তরপ্রদেশের আলীগড়ে

সময় কলকাতা ডেস্ক:- মেয়ের সঙ্গে বিয়ের ১০ দিন আগে হবু জামাইকে নিয়ে পালিয়ে গেলেন শাশুড়ি। আলীগড়ের গৃহবধূ অনিতার এরকম কাণ্ডে তাজ্জব এলাকা। আলীগড়ের মেয়ে শিবানীর সঙ্গে আর দশ দিন পরে বিয়ে হওয়ার কথা ছিল রাহুলের। শিবানির বাবা ব্যবসার কাজে ব্যাঙ্গালোরে থাকেন। ফলে শিবানীর মা অনিতা যাবতীয় কেনাকাটা করছিল।

শিবানী খেয়াল করেছিল মা তার হবু বর রাহুলের সঙ্গে কিছুদিন যাবত ঘন্টার পর ঘন্টা কথা বলছেন। শিবানী ভেবেছিল তার বিয়ের প্রস্তুতি নিয়েই কথাবার্তা চলছে। কিন্তু অনিতা শেষ পর্যন্ত তার হবু জামাইয়ের সঙ্গে স্রেফ হাওয়া হয়ে গেছেন। শিবানীর বাবা ফিরে এসে আবিষ্কার করেছেন, অনিতা শুধু হাওয়াই হয়ে যায়নি। নগদ তিন লক্ষ আশি হাজার টাকা এবং প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিয়েছেন।

আপাতত অনিতা এবং অনিতার হবু জামাই রাহুল দুজনই ফোন সুইচড অফ করে রেখেছেন। অনিতার মেয়ে শিবানী জানিয়েছেন, “মা যে চুলোয় ইচ্ছে যাক। কিন্তু আমাদের টাকা এবং অলংকার ফেরত দিয়ে যাক।”

About Post Author