সময় কলকাতা ডেস্ক:- স্কুলের শিক্ষকের অভাব। প্রিয় শিক্ষকদের স্কুলে ফেরাতে এবার পথে নামল ছাত্র-ছাত্রীরা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬০০০ শিক্ষক-শিক্ষিকা চাকরিহারা হয়েছেন। ফলে ধুকছে স্কুলগুলি। এমতাবস্থায় এক অন্য চিত্র সুন্দরবনের স্কুলে। শিক্ষক-শিক্ষিকার অভাবে স্কুলে পড়াশুনো প্রায় ধুকতে শুরু করেছে। তাই, চাকরিহারা প্রিয় শিক্ষকদের স্কুলে ফেরাতে কালো ব্যাচ পরে প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে রাস্তায় নামল ছাত্র- ছাত্রীরা। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের ভান্ডারখালি পূর্ণচন্দ্র পাবলিক ইনস্টিটিউশন-এর।
জানা গেছে সুপ্রিম আদালতের নির্দেশে এই স্কুলের তিনজন শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছেন। প্রিয় তিন শিক্ষককে স্কুলে ফেরানোর দাবিতে রীতিমতো হাতে লিখে স্লোগান, ফেস্টুন নিয়ে রাস্তায় ছাত্র-ছাত্রীরা। সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষক-শিক্ষিকারা চাকরিহারা। এরফলে জেলায় জেলায় স্কুলগুলিতে পঠন পাঠন বন্ধ হওয়ার মুখে। কোথাও ক্লাস বন্ধ, কোথাও পরীক্ষা বন্ধ হওয়ার মুখে। এরই মাঝে ছাত্র-ছাত্রীদের এই পদক্ষেপ একপ্রকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শিক্ষাব্যবস্থার বেহাল দশা।


More Stories
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
জ্বলন্ত সিগারেট দিয়ে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা