সময় কলকাতা ডেস্ক:- আসল নাম বিক্রমাদিত্য যাদব। এদিকে ছদ্মবেশে ডক্টর নরেন্দ্র জন ক্যাম। শুধু তাই নয় বিখ্যাত ব্রিটিশ কার্ডিওলজিস্ট জন ক্যামের যাবতীয় ক্রেডেনশিয়াল নিজের বলে সিভিতে চালাচ্ছিল বহুদিন ধরে এই ভন্ড।
এখানেই শেষ নয়, মাসে ৮ লাখ টাকা বেতনের চাকরিতে যোগ দিয়েছিলেন মধ্যপ্রদেশের একটি দামোহের মিশন হাসপাতালে। কিন্তু ডাক্তার জন ক্যামের ছদ্মবেশে এই বিক্রমাদিত্য যাদবের হাতে অপারেশন হওয়ার পর সাতজনের অস্বাভাবিক মৃত্যু হওয়াতে নড়েচড়ে বসে মধ্যপ্রদেশ প্রশাসন।
প্রথম দিকে বিষয়টি নিয়ে হইচই শুরু করে মধ্যপ্রদেশ শিশু সুরক্ষা কমিশন। শেষে মধ্যপ্রদেশের দামোহ জেলার চিপ মেডিকেল অফিসার অভিযোগ দায়ের করে পুলিশে। এরপর ব্রিটিশ কার্ডিওলজিস্ট জন ক্যামের ডিগ্রী ব্যবহার করা তথা পরিচয় জাল করা, বছরের পর বছর ধরে প্রতারণা এবং অবহেলা জনিত মৃত্যু ঘটানোর দায়ে গ্রেফতার হয়েছে বিক্রমাদিত্য যাদব।
উল্লেখ্য, নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব লন্ডন-প্রশিক্ষিত কার্ডিওলজিস্ট হওয়ার ভান করেছিলেন বছরের পর বছর ধরে এবং তার ভন্ডামি কেড়ে নেয় ৭ জন মানুষের প্রাণ। অবশেষে ৭ এপ্রিল উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এর আগের দিন তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করার হয় থানায়।
সূত্রের খবর, যে হাসপাতালে বিক্রমাদিত্য যাদব মাসে ৮ লাখ টাকা মাইনের বদলে চাকরি নিয়েছিল, সেই হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, হাবে-ভাবে পাক্কা ডাক্তারের মতোই ছিল বিক্রমাদিত্য।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি