Home » দেউচা পাঁচামিতে ওপেন কাস্ট মাইনিং থেকে সরে দাঁড়াচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন

দেউচা পাঁচামিতে ওপেন কাস্ট মাইনিং থেকে সরে দাঁড়াচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন

সময় কলকাতা ডেস্ক:- স্থানীয় আদিবাসীদের প্রতিরোধের মুখে পড়ে শেষ পর্যন্ত দেউচা পাঁচামিতে ওপেন কাস্ট মাইনিং থেকে সরে দাঁড়াচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন। ডব্লিউবিপিডিসি-এর সূত্রানুযায়ী, মোট ৩৪১টি খনি প্রকল্পের মধ্যে মাত্র ১০ শতাংশ জমিতে ওপেন কাস্ট মাইনিং হবে। বাকি এলাকায় সুরঙ্গ খুঁড়ে কয়লা তোলবার চেষ্টা করা হবে।

দেউচাপাঁচামিতে কয়লার স্তর রয়েছে ভূগর্ভের উপরের স্তর থেকে ৩০০ মিটার নিচে। এত গভীরে থাকা কয়লার সন্ধানে ওপেন কাস্ট মাইনিং-এর নজির পৃথিবীতে কোথাও খুব একটা নেই। ফলে প্রথম থেকেই এত বড় এলাকা জুড়ে এত গভীরে থাকা কয়লা উত্তোলনে ওপেন কাস্ট মাইনিং নিয়ে প্রশ্ন উঠেছিল।

ওপেন কাস্ট মাইনিং করতে গেলে বিপুল এলাকার মানুষকে উচ্ছেদ করতে হত এটাও বাস্তব। সেই কারণেই সব মিলিয়ে এখন ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন চেষ্টা করছে, যাতে দেউচা পাঁচামিতে থাকা বিপুল এই কয়লার সম্ভার সুরঙ্গ পথে তুলে আনা যায়। কয়লা অবধি পৌঁছানোর আগে অবশ্য আরেকটি খনিজ পদার্থ ব্যাসাল্ট রয়েছে। আপাতত এই ব্যাসাল্ট তুলে আনবার জন্য বারো একর জমি জুড়ে একটি প্রোজেক্টের কাজ চলছে।

 

About Post Author