সময় কলকাতা ডেস্ক:- সারা দেশ জুড়ে ওয়াকফ বিতর্ক নিয়ে শোরগোল। নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের সুপ্রিম করতে। এরই মধ্যে একটা পুরনো তথ্য নতুন করে সামনে এসেছে দেশবাসীর কাছে। তা হল শাহজাহান সৃষ্ট বিখ্যাত তাজমহলও গড়ে উঠেছে ওয়াকফ জমিতে। শাহজাহানকে এই জমি স্বেচ্ছায় দিয়েছিলেন জয়পুরের মির্জা রাজপুত রাজা জয় সিং।
মূলত, এই জমি রাজা জয় সিংয়ের ঠাকুরদা মান সিংয়ের সময় থেকেই জয়পুরের রাজ পরিবারের মালিকানায় ছিল। সম্রাট শাহজাহান যখন যমুনার তীরে তাজমহল বানানোর পরিকল্পনা করছিলেন তখন তাঁর এই জমিটি পছন্দ হয়। কিন্তু শাহজাহান এই জমিটি হুকুম দ্বারা দখল করেননি। শাহজাহান আগ্রায় তার চারটে হাভেলি ছেড়ে দেওয়ার বিনিময়ে তাজমহল তৈরির জন্য তার পছন্দনীয় জমি জয় সিংয়ের কাছ থেকে নেন।
উল্লেখ্য, তাজমহল প্রসঙ্গে লেনদেন জমি সংক্রান্ত যাবতীয় বাদশাহী ফরমান রক্ষিত রয়েছে। বর্তমানে জয়পুরের রাজ পরিবারের অন্যতম প্রধানমুখ রাজকুমারী দিয়া কুমারী। তিনি বিজেপি সাংসদ। দিয়া কুমারী এটা মেনে নিয়ে বলেছেন যে, তাজমহলের জমি তাদের পূর্বপুরুষদের মালিকানায় ছিল। শাহজাহানের আমলে সেই জমি দান করা হয়েছিল।


More Stories
শতাধিক মহাকাশ বিজ্ঞানীর ইস্তফায় নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় সরকারের
বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি