সময় কলকাতা ডেস্ক:- উল্টে গেল অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার। জাতীয় সড়ক ভেসে গেল অ্যাসিডে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মুচিপাড়ায় এলাকায়। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার। মঙ্গলবার ভোর ৩টে বেজে ১০ মিনিট নাগাদ মুচিপাড়া উড়ালপুল সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর হয় এই দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারাই প্রথমে পুলিশ এবং দমকলকে খবর দেন।
অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার হওয়ার জেরে ঝুঁকি এড়াতে জাতীয় সড়কের আসানসোল ও বর্ধমানগামী লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সূত্রের খবর, বিহার থেকে কলকাতা যাচ্ছিল হাইড্রোক্লোরিক ভর্তি এই ট্যাঙ্কার, মুচিপাড়া জাতীয় সড়কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায়। অ্যাসিডের ধোঁয়ায় আশপাশের অঞ্চল ঢেকে যায়।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?