সময় কলকাতা ডেস্ক:- পর্যটকদের দাঁড় করিয়ে ঝাঁকে ঝাঁকে গুলি চালিয়ে হত্যা। সামনে এল তাদেরই স্কেচ। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পহেলগামে হামলার ঘটনায় যারা দায়ী তাদের মধ্যেই একজনের ছবি প্রকাশ্যে এসেছিল। বাকিদের পর্যটকদের কাছ থেকে বর্ণনা শুনে স্কেচ করা হয়েছে।

পহেলগামের জঙ্গি হামলায় সরকারি ভাবে ২৮ জন, বেসরকারি মতে ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৩ জন বাংলার, আজই তাঁদের দেহ ফিরছে রাজ্যে। বুধবার ঘটনাস্থলে পৌঁছান অমিত শাহ। আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। পহেলগামে আততায়ীদের ধরতে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে উরিতেও সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনুপ্রবেশের চেষ্টা বিফল করেছে নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ জঙ্গির।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খোলা প্রান্তরে নির্বিচারে গুলি চালিয়েছিল জঙ্গিরা। কোথাও লুকনোর জায়গা ছিল না। বাঁচার জন্য পড়িমরি করে দৌড় দিয়েছিলেন অনেকেই। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার, সামনের সারির সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। নিরাপত্তা বাহিনী পহেলগামে হামলাকারীদের স্কেচ প্রকাশ্যে এনেছে।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?