সরয় কলকাতা ডেস্ক- পাকিস্তান থেকে সমস্ত ভারতীয়দের দেশে ফিরে আসতে অ্যাডভাইজারি জারি করল ভারত সরকার। পাশাপাশি এই মুহূর্তে ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ এড়িয়ে চলতেও বলা হয়েছে কেন্দ্রের তরফে। বুধবার পাকিস্তানের নাগরিকদের ভারতবর্ষে ভিসা দেওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার।
প্রসঙ্গত, গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর আক্রমণ করে জঙ্গিরা। ফলে প্রাণ হারিয়েছেন বহুমানুষ। আহত অনেকে। এই মর্মান্তিক জঙ্গি হামলার সাথে পাকিস্তানের যোগসূত্র আছে বলে মনে করছেন গোয়েন্দারা। ফলত, এই ঘটনাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে দ্রুতগতিতে।
বলাবাহুল্য, বুধবার উড়ি সেক্টরে পাক মদতপুষ্ট ২ জঙ্গির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উধমপুরে উগ্রপন্থীদের সাথে সংঘর্ষে পশ্চিমবঙ্গের নদীয়ার বাসিন্দা তথা জওয়ান ঝন্টু শেখ শহীদ হয়েছেন। ইতিমধ্যেই, এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে সর্বদলীয় বৈঠক করবার কথা রয়েছে। রাজনৈতিক মহলের ধারনা, এই সর্বদলীয় বৈঠকে ঐক্যমতে পৌঁছে কোন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে পারেন নরেন্দ্র মোদী।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি