সময় কলকাতা ডেস্ক:- ফের হানা ইডির। বৃহস্পতিবার ইডি হানা দিল একদা প্রখ্যাত কোচিং সেন্টার ফিটজি-তে। মূলত ফিটজি-র কর্তৃপক্ষের বিরুদ্ধে তল্লাশি চালাতে দিল্লির গুরগাঁও এবং নয়ডার ৮ টি জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন সকালে এই হানাদারি চালায় ইডি। ইডির এই তল্লাশি অভিযানগুলি ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন’-এর অধীনে পরিচালিত হয়েছে।
ইডির তরফে এদিন সকালে যেসব জায়গায় তল্লাশি চালানো হয়েছে তার মধ্যে ফিটজির প্রমোটর এবং ম্যানেজিং ডিরেক্টর দীনেশ কুমার গোয়েল অধিকৃত প্রোপার্টিগুলিও রয়েছে।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসের পর থেকে এক এক করে ফিটজির সমস্ত কোচিং সেন্টার বন্ধ হয়ে যায়। কোচিংয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছিল তাদের অভিভাবকেরা অভিযোগ করেন সারা বছরের কোচিং ফি নিয়ে নেওয়ার পর এখন আচমকাই সমস্ত কোচিং সেন্টারে তালা ঝুলিয়েছে ফিটজি কর্তৃপক্ষ। তার আগে থেকেই ফিটজির শিক্ষকরা অবশ্য অভিযোগ করছিলেন তারা তাদের বেতন পাচ্ছেন না। দিল্লি পুলিশ ইতিমধ্যেই গোয়েল এবং কোম্পানির বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং বিশ্বাসভঙ্গ সম্পর্কিত ভারতীয় দণ্ডবিধির ধারায় মামলা করেছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর