সময় কলকাতা ডেস্ক:- রবিবার মুম্বাইয়ে ইডির অফিসে রহস্যজনকভাবে আগুন লেগে যায়। আগুন জ্বলেছে প্রায় দশ ঘন্টা ধরে। সোমবার আগুন লাগার ক্ষয়ক্ষতি পরিমাপ করতে গিয়ে দেখা গেছে মেহুল চোসকি এবং নীরব মোদি মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ এবং নথি এই আগুনে পুড়ে গিয়েছে। এছাড়া মুম্বাইয়ের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ চগন ভুজবালের বিরুদ্ধে মামলার নথিও জ্বলে গিয়েছে।
ইডির সূত্রে পাওয়া খবরে অবশ্য জানা গিয়েছে যে, অধিকাংশ নথির ডিজিটাল ফরমাট রয়েছে তাদের কাছে। সুতরাং মামলার কাজ চালাতে হয়তো অসুবিধা হবে না। কিন্তু সাক্ষীদের জেরার ক্ষেত্রে কিছু অসুবিধা হতে পারে।
সূত্রের খবর, এডিট অফিসের চতুর্থ তলার একটি মেজেনাইন ফ্লোর থেকে আগুন লাগে। তারপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, মেহুল চোসকি এবং নীরব মোদী এখন দেশ ছেড়ে পলাতক। মেহুল চোসকিকে কিছুদিন আগে ভারতের অভিযোগের প্রেক্ষিতে বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে।


More Stories
পুলিশের জালে তৃণমূল নেত্রী, তোলা হল বারাসাত আদালতে
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?