Home » ভারতের সাথে উত্তেজনার আবহে আইএসআই প্রধান মুহাম্মদ আসিম মালিককে এনএসএ নিযুক্ত করল পাকিস্তান

ভারতের সাথে উত্তেজনার আবহে আইএসআই প্রধান মুহাম্মদ আসিম মালিককে এনএসএ নিযুক্ত করল পাকিস্তান

সময় কলকাতা ডেস্ক:- ভারতের সাথে তীব্র উত্তেজনার আবহে পাকিস্তান গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিযুক্ত করল পাকিস্তান। জেনারেল মালিক ২০২৪ সালের অক্টোবরে ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, জেনারেল মালিককে আনুষ্ঠানিকভাবে এনএসএ-এর দায়িত্ব দেওয়া হয়েছে। “লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক এইচআই (এম), ডিজি (আই), তাৎক্ষণিকভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন,” বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

জেনারেল মালিক দেশের দশম এনএসএ, তবে এটি প্রথমবারের মতো যে কোনও আইএসআই প্রধানকে দুটি গুরুত্বপূর্ণ পদে একযোগে দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের তরফে।

গত মাসে ভারতের কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলা কেড়ে নেয় বহু পর্যটকের প্রাণ। ভারতের তরফে এই জঙ্গি হামলার দায় দেওয়া হয় পাকিস্তানকে। এবং পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিতে থাকে ভারত। এই পরিস্থিতিতে ভয় পেয়েই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, মনে করা হচ্ছে ওয়াকিবহাল মহলের তরফে।

প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিলে পাকিস্তানা তেহরিক-ই-ইনসাফ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই এনএসএ পদটি শূন্য ছিল। ওই সময় ডঃ মোঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তারপর থেকে এই পদ ছিল শূন্য। কিন্তু ভারতের সাথে পাকিস্তানের এই উত্তেজনায় পাকিস্তান একরকম ভয় পেয়েই পাকিস্তানের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিযুক্ত করেছে,মোট অনেকের।

 

 

About Post Author