সময় কলকাতা ডেস্ক:- গোয়ার মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। দুর্ঘটনায় আহত ৫০ জন। শনিবার ভোর রাতে গোয়ার শিরগাও এলাকায় পূণ্যার্থীরা পদপিষ্ট হন। শ্রী দেবী লাইরাই যাত্রার সময় তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন।
শুক্রবার থেকে শুরু হয়েছে এই যাত্রা। গোয়ার শিরগাওর শ্রী দেবী লাইরাই মন্দিরে এই যাত্রা প্রতি বছর পালিত হয়। সেখানকার বাসিন্দাদের কাছে শ্রী লাইরাই যাত্রা বার্ষিক উৎসব। রাজ্যের বাইরে থেকেও ভক্তরা দেবী লাইরাইকে সম্মান জানাতে সমবেত হন। যিনি দেবী পার্বতীর এক রূপ বলে মতামত স্থানীয়দের। উৎসবের মূল আকর্ষণ হল ঐতিহ্যবাহী ‘ধোঁদাচি যাত্রা’। সেখানে ভক্তরা খালি পায়ে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যান।
ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী । এই ঘটনায় এক বৃদ্ধা এবং ১৭ বছরের এক কিশোর-সহ ৭জন মারা গিয়েছেন এবং ৫০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। কী কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখার পরে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী।
আহতদের গোয়া মেডিকেল কলেজ (জিএমসি) এবং মাপুসার উত্তর গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের দেখতে হাসপাতালে যান গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত। উত্তর গোয়া জেলা হাসপাতাল ছাড়াও বিচোলিম এলাকার হাসপাতালেও গিয়েছিলেন তিনি।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!