সময় কলকাতা ডেস্ক:- পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি দুরমুশ করে দিয়েছে ভারতীয় সেনা। কোথাও গুঁড়িয়ে দিয়েছে আজমল কাসভের প্রশিক্ষণ কেন্দ্র, কোথাও আবার ধূলোয় মিশে গিয়েছে জইশের সদর কার্যালয়। মঙ্গলবার রাতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পর যত রকমের আষাঢ়ে গল্প ফাঁদা শুরু করেছে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় তো নানা মিথ্যা প্রচার চলছেই, পাক সংবাদমাধ্যমগুলিও একই প্রচার করে চলেছে। কোথাও কোথাও রটিয়ে দেওয়া হয়েছে, অপারেশন সিঁদুর-এর পাল্টা নাকি পাকিস্তান শ্রীনগর এয়ারবেসকে টার্গেট করেছে।
গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে ২৫ জন ভারতীয়, ১ জন নেপালের বাসিন্দা। ১৫ দিনের মাথায় তারই জবাব দিল ভারত। পাকিস্তানে ঢুকে গুঁড়িয়ে দিয়ে এসেছে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার একাধিক ক্যাম্প। ঘরে ঢুকে এ ভাবে মেরে আসা হজম করতে পারছে না পাকিস্তান। তাই নানা অপপ্রচারে ভেসে থাকার এই চেষ্টা।
সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দাবি করা হয়েছে, পাকিস্তান নাকি ভারতের ১৫টি জায়গায় মিসাইল তাক করেছে। কারও দাবি, শ্রীনগর এয়ারবেসে পাক বায়ু সেনা হানা দিয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার