সময় কলকাতা ডেস্ক:- দিঘার জগন্নাথ মন্দির নিয়ে এ বার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চাওয়া হল। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দেয়।
মামলায় আবেদনকারী জানান, বলা হয়েছিল দিঘার জগন্নাথ মন্দির পরিচালিত হবে ট্রাস্টের মাধ্যমে। অথচ ট্রাস্টকে অর্থদান করলে হিডকোর ঠিকানা দেখাচ্ছে। একটা ট্রাস্ট কী করে হিডকোর অফিস ব্যবহার করতে পারে, এই নিয়েও তদন্তের নির্দেশ দিক হাইকোর্ট, পাশাপাশি জগন্নাথ মন্দিরে সিভিক ভলান্টিয়ার্স নিয়োগের প্রসঙ্গও তোলা হয়েছে। ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। সেই মতো বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আদালতে আবেদনকারী জানান, কোন ভিত্তিতে সিভিক ভলান্টিয়ার্স নিয়োগ হবে, তা আদালত জানতে চাক মন্দির কর্তৃপক্ষের কাছে।
আবেদনকারীর আরও দাবি, জগন্নাথ মন্দিরের জন্য অনুদান দিলে করে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। আবেদনকারীর দাবি, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত ধর্মনিরপেক্ষ, সরকার কখনও মন্দির তৈরি করতে পারে না। আর দিঘার এই মন্দির যদি সংস্কৃতি কেন্দ্রের অংশ হয়, তা হলে কী করে করে ছাড়ের প্রসঙ্গ উঠতে পারে? এ নিয়ে তদন্ত হওয়া উচিত।


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর