Home » ৩ লস্কর জঙ্গি নিকেশ !বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার কাশ্মীর থেকে বড় সাফল্য সেনার

৩ লস্কর জঙ্গি নিকেশ !বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার কাশ্মীর থেকে বড় সাফল্য সেনার

সময় কলকাতা ডেস্ক: বড় সাফল্য ভারতীয় সেনার। মঙ্গলবার নিকেশ হয় তিন জঙ্গি। সোপিয়ানে অপারেশন ‘কেল্লার’ চালায় ভারতীয় সেনা। সেই ৩ লস্কর জঙ্গি নিকেশের পর কাশ্মীর থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র।পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পাশাপাশি জঙ্গিদের খোঁজে আলাদা করে তল্লাশি অভিযানও চালাচ্ছে ভারতীয় সেনা। তার নাম দেওয়া হয়েছে অপারেশন কেল্লার। ইতিমধ্যে এই অভিযানের মাধ্যমে জম্মু-কাশ্মীরের শোপিয়ানে পুলিশ ও সেনার যৌথ টিম ৩ লস্কর জঙ্গিকে খতম করেছে। এবার উদ্ধার হল বিপুল অস্ত্র। মঙ্গলবার সোপিয়ান সহ দক্ষিণ কাশ্মীরের একাধিক অঞ্চলে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র উদ্ধার করে ভারতীয় সেনা।

ঠিক কী কী সামগ্রী উদ্ধার হয়েছে?

মঙ্গলবার সোপিয়ানে মিলিটারি অপারেশনে নিহত তিন জঙ্গির কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গ্রেনেড, বুলেট। উদ্ধার বান্ডিল-বান্ডিল ভারতীয় টাকা। জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকার জন্য পর্যাপ্ত বিস্কুট, খাবার। সঙ্গে ছিল সেনাবাহিনীর পোশাক। জঙ্গিদের ব্যবহার করা টাকার ব্যাগও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এখন প্রশ্ন উঠছে, এই তিনজন ছাড়া আর কতজন জঙ্গি সোপিয়ানে লুকিয়ে রয়েছে, তাদের কাছে কী ধরনের অস্ত্র মজুত আছে তা ভাবাচ্ছে গোয়েন্দাদের। যে ৩ লস্কর জঙ্গিকে নিকেশ করা হয়েছে, উদ্ধার হওয়া এই ব্যাগ তাদের হতে পারে বলে অনুমান।
তবে সেনার সন্দেহ, আরও বেশ কয়েকজন জঙ্গি উপত্যকায় লুকিয়ে রয়েছে। তবে অস্ত্র উদ্ধার হওয়ায় তাদের ক্ষতি হবে। মঙ্গলবার সেনাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে সোপিয়ানের জিনপাথের কেল্লারে জঙ্গল ঘেরা এলাকায় জঙ্গিদের একটি দল লুকিয়ে রয়েছে। দ্রুত তল্লাশি অভিযান শুরু হয়। সেই সময়েই সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দু’পক্ষের গুলির লড়াইতে খতম হয় তিন জঙ্গি। তারা পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সদস্য। গত ১০ মে, শনিবার বিকেল ৫টায় ভারত-পাক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তার ৫১ ঘণ্টা পর সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট করেই বলেছিলেন, ‘অপারেশন সিঁদুর’ বন্ধ হয়নি। তা স্থগিত হয়েছে মাত্র। পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের উপর তাঁরা নজর রাখছেন। তিন বাহিনী সমরসজ্জায় প্রস্তুতও রয়েছে। দরকার পড়লেই ফের জবাব দেওয়া হবে।
এরপরই দেখা যায়, জঙ্গি নিধনে অপারেশন কেল্লার শুরু করেছে ভারতীয় সেনা। তবে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরও পাকিস্তান স্বভাব বদলায়নি। সীমান্তে লাগাতার হামলা করেছে পাক সেনা। পাল্টা জবাবও দিয়েছে ভারত। এমনকী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের পরেও এলওসি-তে আক্রমণ করা হয়েছিল। ফের ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। তবে তা প্রতিহত করা হয়েছে। ঠিক একদিন পর মঙ্গলবার কাশ্মীরেই তিন জঙ্গিকে মেরে কার্যত কড়া বার্তা দিয়েছে ভারত।

About Post Author