Home » সাফল্য এল ‘অপারেশন সংকল্প’-এ

সাফল্য এল ‘অপারেশন সংকল্প’-এ

সময় কলকাতা ডেস্ক:- ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমানায় কুরাগুট্টা হিলসে ২১ দিন ধরে টানা ‘অপারেশন সংকল্প’ চালিয়েছে নিরাপত্তা বাহিনী। তাতে ৩১ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। তবে এই গোটা অভিযানে কোনও নিরাপত্তারক্ষীর প্রাণ গিয়েছে কিনা সেই নিয়ে তথ্য পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল এই এলাকা।

বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, ‘নিহত ৩১ জন মাওবাদীর মধ্যে ২০ জনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। বাকি ১১-এর দেহ ময়নাতদন্তের পর পরিচয় সন্ধান করে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে, পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন।

কুরাগুট্টা হিলসে মাও দমন করতে গিয়ে বেশ কয়েক জন নিরাপত্তারক্ষীর রক্ষী অক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার, জখম নিরাপত্তা কর্মীদের সাথে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মাওবাদীদের বিরুদ্ধে লড়াই চলছে। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে ভারত মাওবাদী মুক্ত হবে। অভিযানে ৩১ জন মাওবাদী নেতা নিহত হয়েছেন, ৪৫০ টি আইইডি সনাক্ত করা হয়েছে।

About Post Author