Home » নিজের স্বার্থের জন্যই মধ্যস্থতা করেছেন ট্রাম্প!

নিজের স্বার্থের জন্যই মধ্যস্থতা করেছেন ট্রাম্প!

সময় কলকাতা ডেস্ক:- অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে বেজে ছিল যুদ্ধের ডঙ্কা। দুই দেশের উত্তেজনার আঁচ পেয়েছিল গোটা বিশ্ব। পাক সেনা ভারতে হামলার চেষ্টা করে। পাল্টা ভারতীয় সেনা, পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এই পরিস্থিতিতে শান্তির বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধ করার জন্য দু দেশকেই কড়া বার্তা দেন তিনি।

তখনই প্রশ্ন উঠতে শুরু করেছিল, যুদ্ধবাজ বলে পরিচিত অমেরিকা শান্তির বার্তা নিয়ে এল কেন?

এবার সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল ইউরোপের প্রথম শ্রেনীর সংবাদ মাধ্যমগুলিতে। সেখানে বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়েছে, ট্রাম্প তাঁর পরিবারের সুবিধার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করেছেন। কারণ, সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি কোম্পানি ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের ওরফে ডব্লিউএলএফ-এর সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের হাতে রয়েছে ডব্লিউএলএফ-এর ৬০ শতাংশ শেয়ার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত পাক যুদ্ধ’র আবহে বিশ্ব শেয়ার বাজারে, ডব্লিউএলএফ দামের পতন শুরু হয়েছিল। ডব্লিউএলএফ কোম্পানির প্রধানদের মধ্যে, ট্রাম্পের গলফ বন্ধু স্টিভ উইটকফের ছেলে জ্যাকারি উইটকফ, অন্যতম।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৯ মে তিনি পাকিস্তানে গিয়ে শেহবাজ এবং সেনা প্রধান মুনিরের সঙ্গেও দেখা করেছিলেন। এবং দেশে ফিরে জ্যাকারি রুদ্ধদ্বার বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তাঁর পরই ডোনাল্ড ট্রাম্প শান্তির দূত হিসাবে আত্মপ্রকাশ করেন।

About Post Author