সময় কলকাতা ডেস্ক:- বিতর্কের সূত্রপাত সংবাদমাধ্যমে বিদেশমন্ত্রী জয়শঙ্করের প্রতিক্রিয়ার একটি ভিডিয়োকে কেন্দ্র করে। ওই ভিডিয়োয় বিদেশমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, অপারেশন সিঁদুর-এর শুরুতে ভারত পাকিস্তানকে একটি বার্তা দিয়েছিল। বলা হয়েছিল, ভারত জঙ্গিঘাঁটিতে আঘাত করছে। ভারত পাকিস্তানের সামরিক বাহিনীর উপর কোনও হামলা করছে না। এই কাজে হস্তক্ষেপ না-করা। এবং এর থেকে দূরে থাকার বিকল্প রয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর কাছে। তবে তারা সেই সুপরামর্শ নিতে চায়নি।
তবে ওই ভিডিয়ো ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে দেশের রাজনৈতিক মহলে। ভারতের অভিযান শুরুর মুখে বা আগেই পাকিস্তানকে জানানো হয়েছিল— এমন ব্যাখ্যাও করতে শুরু করেছেন কেউ কেউ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিও ওই ভিডিয়োর অংশ সমাজমাধ্যমে পোস্ট করে প্রশ্ন তোলেন।
তিনি লেখেন, ভারতের প্রত্যাঘাতের শুরুর সময় পাকিস্তানকে তা জানিয়ে দেওয়া ছিল একটি অপরাধ। বিদেশমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে। এর পরেই রাহুল জোড়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন কেন্দ্রের উদ্দেশে। তাঁর প্রথম প্রশ্ন, এই সিদ্ধান্তে কে অনুমোদন দিয়েছিলেন? দ্বিতীয় প্রশ্ন, এর ফলে ভারতীয় বায়ুসেনা কতগুলি বিমান হারিয়েছে? রাহুলের এই পোস্টের আগেই অবশ্য কেন্দ্রীয় সরকারি সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো সমাজমাধ্যমে বিবৃতি প্রকাশ করে।
তাতে বলা হয়, বিদেশমন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বিদেশমন্ত্রী বলছেন, তিনি পাকিস্তানকে সতর্ক করছিলেন অপারেশন সিঁদুরের শুরুর দিকে। সেটাকেই চালানো হচ্ছে অপারেশন সিঁদুরের আগে সতর্ক করা হয়েছে বলে। বিজেপির দাবি, রাহুল গান্ধি ফেক নিউজ ছড়াচ্ছেন।
তবে এতকিছুর পরেও রাহুল নিজের অবস্থানে অনড়। সোমবার ফের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বিদেশমন্ত্রীর এইভাবে চুপ করে থাকাটা অত্যন্ত নিন্দনীয়। পাকিস্তান অপারেশন সিঁদুরের তথ্য জানার ফলে ভারতের ক’টা যুদ্ধবিমান নষ্ট হয়েছে? এই ঘটনাটিকে ভুল বলা চলে না। এটা অপরাধ। গোটা দেশের অধিকার রয়েছে সত্যিটা জানার।
এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও পবন খেরা সোমবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে তীব্র আক্রমণ করেন। বিশেষত খেরা সরাসরি মোদি সরকারের অন্দরে তোপ দেগে বলেন, ‘সিন্দুর কা সওদা হোতা রহা অর প্রধানমন্ত্রী চুপ রহে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার দাবি করেছেন তা নিয়েই প্রশ্ন তুলেছে কংগ্রেস। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিদেশমন্ত্রীর একটি ভিডিও পোস্ট করে প্রশ্ন তোলেন কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভাঙার আগে সেদেশকে জানানো হয়েছিল? অপারেশন সিঁদুরে দেশের কটা যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল, সরকার জবাব দিক। রাহুলের মতে, শত্রুকে জানিয়ে আক্রমণ করা অপরাধ। বিদেশমন্ত্রী খোলসা করে বলুক সব কথা।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি