সময় কলকাতা ডেস্ক:- পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা সহ ৭জনকে। এ বার গোয়েন্দাদের নজরে আরও এক মহিলা ইউটিউবার। প্রিয়াঙ্কা সেনাপতি নামে ওড়িশার ওই ইউটিউবার জ্যোতির ঘনিষ্ঠ বন্ধু। ওড়িশার বাসিন্দা প্রিয়াঙ্কার গুপ্তচর বৃত্তির সঙ্গে কোনও যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরীর পুলিশ সুপার বিনীত আগরওয়াল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রিয়াঙ্কার সঙ্গে জ্যোতির বন্ধুত্ব থেকে শুরু করে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এখনও গ্রেপ্তার করা হয়নি প্রিয়াঙ্কাকে। তাঁর বাবা সংবাদমাধ্যম কে জানান, ‘আমি সম্প্রতি জানতে পারি জ্যোতিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আমার মেয়ে প্রিয়াঙ্কাও একজন ইউটিউবার। ওর সঙ্গে জ্যোতির যোগাযোগ ছিল। জ্যোতি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে পুরী এসেছিলেন। তবে তিনি কোথায় ছিলেন, তা আমার জানা নেই। আমাদের বাড়িতে তিনি আসেননি।’ তাঁর আরও সংযোজন, ‘আমার মেয়ে একজন পড়ুয়া। জ্যোতির সঙ্গে পাক যোগ বা গুপ্তচর বৃত্তি করার বিষয় ওর জানা ছিল না।’ এ দিকে কেন জ্যোতি পুরী গিয়েছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রিয়াঙ্কার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় ২০ হাজার এবং ইউটিউবে সাবক্রাইবারের সংখ্যা ১৪ হাজার ৬০০। ওড়িশা এবং দেশের বিভিন্ন জায়গা গিয়ে নিজের ভিডিও তুলে ধরেন এই ইনফ্লুয়েন্সার। মার্চ মাসের ২৫ তারিখে প্রিয়াঙ্কা নিজেও পাকিস্তান ট্রিপে গিয়েছিল। সেই ভিডিয়ো ইউটিউবে আপলোড করেছিল। সেখানে তিনি ভিডিয়োর টাইটেলে লিখেছিলেন, ‘ওড়িশা গার্ল ইন পাকিস্তান| কর্তারপুর করিডোর গাইড| ওড়িয়া ব্লগ।’
এ দিকে জ্যোতির সঙ্গে নাম জড়ানোর পরেই প্রিয়াঙ্কা সেনাপতি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে সে লিখেছে, ‘জ্যোতি শুধুমাত্র আমার বন্ধু। ইউটিউবের মাধ্যমে ওঁর সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। ওঁর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, তা নিয়ে আগে আমি কিছু জানতাম না। আমি যদি জানতে পারতাম ও পাকিস্তানের হয়ে স্পাই করছে, তা হলে ওঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখতাম না। কোনও তদন্তকারী সংস্থা যদি আমাকে প্রশ্ন করতে চায়, সবরকম সহযোগিতা করব। দেশ সবার আগে। জয় হিন্দ।’


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?