সময় কলকাতা ডেস্ক:- দলীয় কর্মসূচিকে জাক জমক করতে তৃণমূলের নয়া পদক্ষেপ। সদ্যোজাত শিশু ও স্কুল পড়ুয়াদের মিছিলে সামিল করে তৃণমূলের তরফে দলীয় কর্মসূচিকে হিট করার প্রয়াসেই শুরু হল রাজনৈতিক তরজা। সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে প্রচার শুরু করেছে তৃণমূল।
উল্লেখ্য, সম্প্রতি “তোমার ঠিকানা উন্নয়নের নিশানা”, এই স্লোগান কে হাতিয়ার করে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছে তৃণমূল। জানা গেছে, তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এই প্রচার শুরু করা হয়েছে। রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও এই প্রচার কর্মসূচি শুরু করা হয়েছে।
প্রসঙ্গত, তৃনমূলের জলপাইগুড়ি টাউন ব্লক কমিটির তরফে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এই প্রচার কর্মসূচি শুরু করা হয়েছে। সম্প্রতি জলপাইগুড়ি পৌরসভার ১৪ নং ওয়ার্ডে তৃনমূলের তরফে একটি মিছিল করা হয়। সেই মিছিলের ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
যে মিছিলের ভিডিওতে দেখা যাচ্ছে তৃনমূলের ঝান্ডা হাতে দলীয় কর্মীরা রয়েছেন। পাশাপাশি স্কুল পড়ুয়া ছাত্রী, স্কুল ড্রেস পড়ে সবুজ সাথী সাইকেল নিয়ে মিছিলে সামিল হয়েছে। পাশাপাশি একটি সদ্যোজাত শিশুকে প্যারাম্বুলেটরে বসিয়ে তাকেও মিছিলে সামিল করা হয়েছে। এই নিয়ে এখন যাবতীয় বিতর্ক জলপাইগুড়ির রাজনৈতিক মহলে।
যুব কংগ্রেস নেতা নব্যেন্দু মৌলিক বলেন তৃণমূল সরকার ও দল মিশিয়ে ফেলেছে। স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল করছে। সরকার জনগনের করের টাকায় বিভিন্ন প্রকল্প চালায়। কিন্তু তৃণমূল এমন ভাবে প্রচারে নেমেছে যা দেখে মনে হচ্ছে মানুষকে তৃণমূল নেতারা নিজেদের পকেটের টাকা দিয়ে পরিসেবা দিচ্ছে। এইসব কাজ অত্যন্ত নিন্দনীয়।
বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ বলেন এই ঘটনা প্রমান করল তৃণমূল রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই এদের থেকে এর বেশি কিছু আশা করা যায়না।
এই নিয়ে তৃনমূলের টাউন ব্লক সভাপতি তপন ব্যানার্জীর সাফাই, মূলত রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলিকে মানুষের কাছে নিয়ে যেতে এই প্রচার শুরু করা হয়েছে। এটা স্কুলের বাচ্চাদের দিয়ে কোনও রাজনৈতিক প্রচার করা হচ্ছেনা। বিরোধীরা না বুঝে অযথা হৈচৈ করছে।
তবে, বলাবাহুল্য, তৃণমূল যতই সাফাই দিক না কেন এই ঘটনা নিয়ে বিতর্ক কিন্তু কিছুতেই থামছেনা জলপাইগুড়িতে।


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর