Home » চুরি যাওয়া ১৭ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার; মধ্যমগ্রাম থানার প্রশংসনীয় সাফল্য

চুরি যাওয়া ১৭ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার; মধ্যমগ্রাম থানার প্রশংসনীয় সাফল্য

সময় কলকাতা ডেস্ক:- গত দেড় মাসে ১৭ লক্ষ টাকা চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল মধ্যমগ্রাম থানার পুলিশ। মালিকদের অভিযোগ পরিচারিকা কাজের আড়ালে প্রায় ১২ লক্ষ টাকার সোনার গয়না চুরি করে তা নিজের বাড়ির মাটির নিচে পুঁতে রেখেছিল। মালিকদের তরফে এই অভিযোগ থানায় দায়ের করা হলেই, তদন্তে নেমে পুলিশ পরিচারিকাকে গ্রেপ্তার করে, এবং চুরি যাওয়া সোনা উদ্ধার করে।

এদিকে গ্যাস সিলিন্ডার ও এসি পাইপ চুরির অভিযোগে কানাই ও কৃষ্ণ নামে দুই চোরকে চিহ্নিত করা হয়। পুলিশের নজর ঘোরাতে তারা আলাদা আলাদা জায়গায় থাকত বলে অভিযোগ। এদিকে কানাই নামে অভিযুক্ত ব্যাক্তি হাসপাতালের পেশেন্ট পার্টিদের সঙ্গে রাত কাটাত। অপরদিকে, কৃষ্ণ থাকত দমদম স্টেশনে। পুলিশ সূত্রের খবর, ধরা না পড়ার জন্য তারা মোবাইলও ব্যবহার করত না।

এছাড়াও, সাইবার প্রতারণার শিকার দুই ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দেয় পুলিশ। পুলিশের এমন উদ্যোগে খোয়া যাওয়া জিনিস ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভুক্তভোগীরা।

About Post Author