সময় কলকাতা ডেস্ক:- সংস্কারের অভাবে বেহাল হয়ে গিয়েছে রাস্তার মোড়। সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যাচ্ছে। সেই অংশ দিয়ে গাড়ি চালানো বিপজ্জনক হয়ে যাচ্ছে। এমনই অবস্থা কলকাতা থেকে বাংলাদেশ সংযোগকারী যশোর রোডের। বারাসাতের শেঠপুকুর অঞ্চল, যেখান দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি যাতায়াত করে, সেই রাস্তারই বেহাল দশা।

খানাখন্দে ভরা রাস্তার ওপর দিয়ে যশোর রোড থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে বারাসাত জেলা হাসপাতাল ও একাধিক সরকারি স্কুল-কলেজ। প্রতিনিয়ত সেখান থেকেই হাজার হাজার ছাত্রছাত্রী যাতায়াত করে প্রাণের ঝুঁকি নিয়ে। বর্ষা শুরুর বৃষ্টিতেই যার বেহালদশা ফুটে উঠলো। আর সেই ছবিই তুলে ধরলেন আমাদের সময় কলকাতার প্রতিনিধি।

সময় কলকাতার প্রতিনিধির মাধ্যমে ওই রাস্তা দিয়ে চলাচলকারী তথা পথচারীরা এই রাস্তা সংস্কারের দাবি তোলেন প্রশাসনের কাছে। তারা বলেন, তাদের রোজ এ রাস্তা দিয়ে কলাচলে বিপুল পরিমাণ অসুবিধার সম্মুখীন হতে হয়, সুতরাং প্রশাসন যেন দ্রুত কোনও পদক্ষেপ নেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী