সময় কলকাতা ডেস্ক:- গাছ কাটাকে কেন্দ্র করে বচসা। বচসার জেরে প্রতিবেশীর ওপর আগ্নেয়াস্ত্র সহ ধারালো কাটারি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ। অভিযোগ অবসরপ্রাপ্ত এক সেনা কর্মীর বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বারাসাত পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড এর ঘোলা কাজীপাড়া এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার ভারী বৃষ্টিপাতের কারণে ওই এলাকার হোসেন আলি নামের এক ব্যক্তির একটি নিম গাছ হেলে পড়ে তার প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনা কর্মী জহুরুল ইসলামের জমিতে। অভিযোগ, না জানিয়েই সেই গাছ নির্মূল করে দেন অবসরপ্রাপ্ত সেনা কর্মী। এরপর গাছ কাটার প্রতিবাদ জানাতে গেলে প্রথমে দু পক্ষের মধ্যে বচসা বাধে। কথা কাটাকাটি থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় পরিস্থিতি।
একটা সময় ওই অবসর প্রাপ্ত সেনাকর্মী আগ্নেয়াস্ত্র ও কাটারি উচিয়ে হোসেন আলি ও তাঁর পরিবারের ওপর আক্রমনের চেস্টা করেন বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে ভীত সন্ত্রস্ত হোসেন আলী এবং তার পরিবার নিরাপত্তার দাবিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মী জহুরুল ইসলামের বিরুদ্ধে বারসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


More Stories
হাবড়ার মহিলার ঝুলি থেকে উদ্ধার হাফডজন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
বুলডোজার দিয়ে ভাঙা হল অভিষেকের কার্যালয়
সমবায় দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলের উত্তরবঙ্গের তিন নেতা