সময় কলকাতা ডেস্ক:- বিধায়কের গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক পথচারীর। ঘটনাটি ঘটেছে উড়িষ্যার বালেশ্বরে। হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরীর গাড়ি দুর্ঘটনাতে প্রাণ হারিয়েছেন ওই পথচারী। স্বাভাবিকভাবেই, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
সূত্রের খবর মারফত জানা গেছে, হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী তখন পুরী থেকে বাড়ি ফিরছিলেন। আর তখনি ঘটে এই দুর্ঘটনা।
জানা গেছে, বালেশ্বরের জাতীয় সড়কে আচমকাই বিধায়কের গাড়ি ধাক্কা মারে এক পথচারীকে। এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।
জানা গেছে, বিধায়কের গাড়ির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরে ঘটনাস্থলে জড়ো হয় এলাকার বাসিন্দারা।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের তরফে গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, কী করে দুর্ঘটনা ঘটল তা তদন্ত শুরু করেছে পুলিশ।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের