Home » আক্রান্ত বিজেপি নেত্রীকে উপহার স্বরূপ ইলেকট্রিক স্কুটি প্রদান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের

আক্রান্ত বিজেপি নেত্রীকে উপহার স্বরূপ ইলেকট্রিক স্কুটি প্রদান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের

সময় কলকাতা ডেস্ক:- দিনহাটার নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের আক্রান্ত বিজেপি সদস্যাকে ইলেকট্রিক স্কুটি উপহার দিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।

নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যা যুথিকা বর্মনের পাশে দাঁড়িয়ে একটি ইলেকট্রিক স্কুটি তুলে দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ ও প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ভেটাগুড়িতে নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্কুটি তুলে দেন তিনি।

কয়েক মাস আগে নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের ৭/৩০ নম্বর বুথের বিজেপি সদস্যা যুথিকা বর্মনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ, তৃণমূল সমর্থকরা তার বাড়িতে হামলা চালিয়ে সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি তার ব্যক্তিগত স্কুটিটিও ভেঙে ফেলে।

এই অবস্থায় বিজেপি নেতা নিশীথ প্রামাণিক যুথিকার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “আমাদের কর্মীদের ওপর হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। যুথিকা শুধু একজন সক্রিয় কর্মী নন, তিনি একজন সংগ্রামী নেত্রী। তার ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”

যুথিকা বর্মন এই সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমার পরিবার ও আমি এই সমর্থন কখনও ভুলব না। নিশীথ-দার মতো নেতা থাকায় আজ আমি আবারও কাজে ফিরতে পারব।”

About Post Author