সময় কলকাতা ডেস্ক:- দীর্ঘ্য আন্দোলনের পর পশ্চিমবঙ্গ সরকার গঠন করেছিল ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডেভেলপমেন্ট এন্ড কালচারাল বোর্ড। যেহেতু উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় রয়েছে এই আদিবাসী সম্প্রদায়ের বসবাস সেই কারণেই বোর্ডের হেড অফিস স্থাপিত করা হয়েছিল জলপাইগুড়ি জেলার মালবাজার শহরে। এদিকে অতিসম্প্রতি রাজ্যে সরকার নতুন করে বোর্ডের গঠন করছে বলে জানান, অল ইন্ডিয়া আদিবাসী বিকাশ পরিষদের নেতা বাবলু মাঝি। তবে নতুন বোর্ড গঠন করার পাশাপাশি রাজ্য সরকার আদিবাসী ডেভলপমেন্ট এন্ড কালচারাল বোর্ডের হেড অফিসটিকে মালবাজার থেকে কলকাতায় সরিয়ে নিয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পরতেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের আদিবাসী সমাজে।
রাজ্যে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শুক্রবার মালবাজার শহরে এক বিক্ষোভ মিছিল করে সংশ্লিষ্ট দফতরে স্বারক লিপি প্রদান করে আদিবাসী বিকাশ পরিষদ।
এই প্রসঙ্গে সংগঠনের সভাপতি বাবলু মাঝি ক্ষোভের সাথে জানান, “আদিবাসীরা মূলত উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে দীর্ঘ ২০০ বছর ধরে বসবাস করে আসছেন। অথচ রাজ্য সরকার সেই আদিবাসী উন্নয়ন ও সংস্কৃতি বোর্ডের হেড অফিস কলকাতায় নিয়ে যাচ্ছে, যার ফলে এই বোর্ডের মাধ্যমে কোনও কাজ করাতে হলে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলকাতা যেতে হবে, এটা কোনও ভাবেই আমরা মেনে নিচ্ছি না।”


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?