Home » ফের জুটমিলে শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য, কাঠগড়ায় মিলের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি

ফের জুটমিলে শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য, কাঠগড়ায় মিলের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি

সময় কলকাতা ডেস্ক:- উত্তর ২৪ পরগনার হালিশহর পুরসভার হুকুমচাঁদ জুটমিলে ফের এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম মহম্মদ রুস্তম আলি। তিনি হালিশহর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নেলসন রোড এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পাটঘরে কাজ করার সময় হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যান রুস্তম আলি। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত কল্যাণী ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সূত্রের খবর, ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। খবর পেয়ে মৃত শ্রমিকের বাড়িতে যান স্থানীয় তৃণমূল নেতা বিট্টু জয়সওয়াল। তিনি পরিবারকে সবরকম ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

এই ঘটনায় জুটমিলের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

শ্রমিকদের একাংশের দাবি, মিলের ভেতরে যথাযথ চিকিৎসা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই, যার ফলেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে।

About Post Author