Home » ডুয়ার্সের গাঠিয়া নদীতে হড়পা বান!

ডুয়ার্সের গাঠিয়া নদীতে হড়পা বান!

সময় কলকাতা ডেস্ক:- ডুয়ার্সের গাঠিয়া নদীতে হড়পা বান। হড়পা বানে মাঝ নদীতে আটকে পড়ল ৩ শ্রমিক। ক্রেনের সাহায্যে ৩ জনকে উদ্ধার করল নাগরাগরাকাটা ব্লক প্রশাসন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নদী পার্শ্ববর্তী এলাকাতে ভিড় জমায় বহু মানুষ।

সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের গাঠিয়া নদীতে।

জানা গিয়েছে, বিহারের বাসিন্দা তিনজন শ্রমিক
এক কোম্পানির কাজের তার নদী দিয়ে পার করছিল। সে সময় নদীতে জল কম ছিল। তবে আচমকা কিছুক্ষণের মধ্যেই নদী জলে ভরে যায়। মাঝ নদীতে পাথরে দাঁড়িয়ে থাকায় হড়পা বান থেকে প্রাণে রক্ষা পায় তারা। স্বাভাবিকভাবেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নাগরাকাটা থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা। এরপর ক্রেনের সাহায্যে নদী থেকে তিন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রশাসন।

উল্লেখ্য, গাঠিয়া নদী ভুটান পাহাড় থেকে ভারতে প্রবেশ করেছে। সম্ভবত ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে নদীতে হড়পা বান আসে।

About Post Author