সময় কোলকাতায় ডেস্ক:- নিউ ব্যারাকপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়া এলাকায় ৭৫ বছরের বৃদ্ধা ছায়া সরকারের হাত থেকে চুরি যায় ১৬ গ্রামের দুটি সোনার বালা। দীর্ঘদিন শরীরের সমস্যা জনিত কারণে ওই বৃদ্ধার দেখভালের জন্য তাঁর পরিবার নিউ লাইফ নার্স ও আয়া সেন্টার থেকে দুই আয়াকে নিযুক্ত করেছিল। ২১ জুলাই সোমবার সকালে পরিবারের সদস্যরা লক্ষ্য করেন বৃদ্ধার হাতে থাকা সোনার বালা দুটি উধাও।
সন্দেহ গিয়ে পড়ে দুই পরিচারিকার ওপর। খবর দেওয়া হয় নিউ বারাকপুর থানায়। বৃদ্ধার মেয়ে কনিকা মিত্র সরকার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পর দশ ঘণ্টার বেশি সময় ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে দুই পরিচারিকাকে। অবশেষে রাতের আয়া মঞ্জুষা সূত্রধর অপরাধ স্বীকার করেন। পরিচারিকার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাতেই উদ্ধার করে চুরি যাওয়া সোনার বালা। মঙ্গলবার ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী