সময় কলকাতা ডেস্ক:- জম্মু-কাশ্মীরে আচমকা হানা উগ্রপন্থীদের। ল্যান্ড মাইন বিস্ফোরণে নিহত ১ অগ্নিবীর। জখম আরও দুজন। শুক্রবার পুঞ্চ এলাকার ঘটনা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুঞ্চ থানার কাছে সামরিক বাহিনী ঘটনার সময় এরিয়া ডমিনেশন চালাচ্ছিল। এরিয়া ডোমিনেশন বলতে বোঝায় এলাকা জুড়ে নিবিড় তল্লাশি চালানো।
উল্লেখ্য, পহেলগাঁও ঘটনার পরে ঝন্টু শেখ নামে এক জওয়ান এনকাউন্টারে মারা যান। তারপরে এই অগ্নিবীর মারা গেলেন।
স্বাভাবিকভাবেই এই ঘটনার পর সারা জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকা জুড়ে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭