সময় কলকাতা ডেস্ক:- শিলিগুড়ির ক্ষুদিরাম পল্লিতে একটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। গত ২১ জুলাই দুলাল কোয়েলের সোনার দোকান থেকে প্রায় ৭ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি যায়। ঘটনার পর ২৪ জুলাই শিলিগুড়ি থানার অন্তর্গত পানি ট্যাংকি আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে খড়িবাড়ির বাসিন্দা সঞ্জয় সূত্রধর নামে এক ব্যক্তিকে নিউ জলপাইগুড়ি থানা এলাকার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার।
এদিন ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি চুরি যাওয়া সোনা উদ্ধারের চেষ্টা চালাবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।


More Stories
সিকিম থেকে ফিরল কফিনে বন্দি নতুন সংসারের স্বপ্ন
“বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে লড়বে ” : অভিষেককে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
বাড়ির লোক বললে বিজেপিতে যাব, মদন ইডির ডাক পেলেন