সময় কলকাতা ডেস্ক:- ‘ভাষা আন্দোলন’-এর প্রথম ধাপ। এবার বাংলা বাধ্যতামূলক কলকাতা পুরনিগমের অধিবেশনে। পুরনিগমের অধিবেশন বা কোনও কার্যবিবরণী সভায় কোনও কাউন্সিলর হিন্দি কিংবা ইংরেজিতে কোনও প্রশ্ন করতে পারবেন না। এই নির্দেশ দিলেন কলকাতা পুরনিগমের চেয়ারপার্সন মালা রায়। বাংলা ভাষাকে অগ্রাধিকার এবং গুরুত্ব দিতে এই নির্দেশ বলে জানা গিয়েছে। বাংলাভাষীদের ভিনরাজ্যে হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের শাসকদল। বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে বাংলায় বক্তৃতা করার কথা জানিয়েছেন।
এই পরিস্থিতিতে কলকাতা পুরনিগমের অধিবেশনে বাংলায় প্রশ্ন করতে নির্দেশ দেওয়া হল কাউন্সিলরদের। যেভাবে বাংলাভাষীদের ভিনরাজ্যে হেনস্থা করা হচ্ছে এবং বাংলার বিরুদ্ধে আবহ তৈরি হয়েছে, তার প্রতিবাদস্বরূপ এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুরনিগমের চেয়ারপার্সন মালা রায়।
পুরনিগমে এমনও কাউন্সিলর রয়েছেন, যাঁরা জন্মসূত্রে বাঙালি নন। তাঁদের ক্ষেত্রে কী হবে? এই নিয়ে মালা রায় বলেন, যাঁরা দীর্ঘদিন কলকাতা কিংবা বাংলায় রয়েছেন, তাঁরা বাংলা বোঝেন।
কারণ, তাঁদের ভোটারদের কথা শুনতে হয়। বাংলাটা বলতেও পারেন। কিছু কিছু ক্ষেত্রে অনেকে স্টাইল মেনটেন করেন যে ইংরেজি ছাড়া বলবেন না। সেসব আর চলবে না। কলকাতা পুরনিগম প্রথম এমন সিদ্ধান্ত নিল জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে বিধানসভাও এই সিদ্ধান্ত নেবে।
চেয়ারপার্সনের সেই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমও।
যদিও, এই নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?