Home » ডায়মন্ড হারবারে পর্যটন উন্নয়নে বড় উদ্যোগ!

ডায়মন্ড হারবারে পর্যটন উন্নয়নে বড় উদ্যোগ!

সময় কলকাতা ডেস্ক:- ডায়মন্ড হারবারে পর্যটন পরিকাঠামো ঢেলে সাজাতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারের ঐতিহ্যবাহী কেল্লার মাঠ এবং নদী পার সংলগ্ন এলাকাকে আধুনিক পর্যটন মানচিত্রে রূপান্তরের কাজ চলছে দ্রুত গতিতে।

এই প্রকল্পে কেল্লার মাঠ সংলগ্ন প্রায় ২৫০ মিটার হুগলি নদী বাঁধকে কংক্রিট দিয়ে শক্তপোক্ত করে গড়ে তোলা হচ্ছে। যা একদিকে নদীভাঙন রোধ করবে। অন্যদিকে সৌন্দর্য-বর্ধনের দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এই কেল্লার মাঠ সাজাতে প্রায় ৪০ কোটি টাকা খরচ হবে।

পাশাপাশি, কেল্লার মাঠ ও নদী পার এলাকাকে নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে, যাতে এলাকাটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। ইতিহাসপ্রেমী ও সাধারণ পর্যটকদের জন্য ডায়মন্ড হারবারের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে—কেল্লার অতীত, ঔপনিবেশিক আমলের স্মৃতি ও জাহাজ চলাচলের ইতিহাসও তুলে ধরা হবে সেখানে।

এই প্রকল্পের ফলে ডায়মন্ড হারবারে পর্যটকদের আনাগোনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, স্থানীয় ব্যবসা ও আর্থ-সামাজিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

About Post Author