সময় কলকাতা ডেস্ক:- ভিনরাজ্যে বাঙালি হেনস্থা। বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার নির্যাতন। বড়সড় আন্দোলনের ডাক দেওয়ার মাঝেই বড় পদক্ষেপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার নির্যাতনের অভিযোগ উঠছে। তার প্রতিবাদে বড়সড় আন্দোলনের ডাক আগেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার বাঙালি ‘হেনস্তা’ রুখতে বড় পদক্ষেপ করলেন তিনি। সোমবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, বাইরে রাজ্যের ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করে। তাঁদের সবাইকে ফিরিয়ে আনা হোক। মুখ্যমন্ত্রীর নির্দেশ, দরকার নেই দালালদের সাহায্য নিয়ে বাইরে গিয়ে কাজ করার।
মুখমন্ত্রী এদিন বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা থেকে আরও বললেন, বাংলার বকেয়া দেয় না কেন্দ্র। বলেন, ‘কেন্দ্র বঞ্চনা করলেও বাংলার উন্নয়ন থামবে না।’
উল্লেখ্য, এ বিষয়ে বারবার সরব হয়েছে বাংলার শাসকদল। বকেয়ার দাবিতে রাজধানীর বুকে আন্দোলনও দেখেছে দেশবাসী। এবার কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী। এই বঞ্চনার মধ্যেও উন্নয়নমূলক কাজ কীভাবে করতে হবে? সোমবার বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে সেই রূপরেখাও ঠিক করে দেন মুখ্যমন্ত্রী।
এদিন বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রসঙ্গ নিয়ে বলেন যে, এসআইআর নিয়ে গত সপ্তাহেই বিএলও-দের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। তবে সেকথা নাকি জানতেনই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানানো হয়নি মুখ্যসচিবকেও।
ওই বৈঠকেই জেলাশাসকের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের