Home » সংসদে সিঁদুর-আলোচনা, ‘পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষবিরতি’ ট্রাম্পের দাবি ওড়ালেন রাজনাথ

সংসদে সিঁদুর-আলোচনা, ‘পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষবিরতি’ ট্রাম্পের দাবি ওড়ালেন রাজনাথ

সময় কলকাতা ডেস্ক:- সংসদে অপারেশন সিঁদুর নি য়ে আলোচনায় ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবি ওড়াল ভারত সরকার। সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাফ জানান, কোনও তৃতীয় পক্ষের চাপে অপারেশেন সিঁদুর স্থগিত হয়নি। বরং যুদ্ধে ক্রমশ কোণঠাসা পাকিস্তানের সামরিক আধিকারিক ভারতের সামরিক আধিকারিককে অনুরোধ করার পরেই আলোচনার মাধ্যমে সংঘর্ষবিরোধীর সিদ্ধান্ত নেওয়া হয়।

সংসদে রাজনাথ বলেন, পহেলগাঁও হামলার বদলায় মাত্র ২২ মিনিটে জঙ্গিদের ঘরে ঢুকে মেরেছে সেনা। অপারেশন সিঁদুরে ঘাবড়ে গিয়ে হামলা চালায় পাকিস্তান। ১০ মে রাতে পাকস্তান মিশাইল ছোড়ে। পাল্টা হামলায় ভারত পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেয়। যদিও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার কোনও ক্ষতি হয়নি।

এরপরেই নাম না করে ডোনাল্ড ট্রাম্পের দাবি ওড়ান ভারতের প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, কারও চাপে অপারেশেন সিঁদুর স্থগতি হয়নি। ভারতীয় সেনার মার খেয়ে পাকিস্তান যুদ্ধ থামানোর অনুরোধ করেছিল। ১২ মে দুই দেশের ডিজিএমএ-র মধ্যে কথা হয়। এর আলোচনার মাধ্যমে দুই দেশ সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেয়।

পাক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার অপারেশন সিঁদুরে ভারতের কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে, সেই নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছিল বিরোধীরা।

ভারতীয় সেনার তরফে ক্ষয়ক্ষতি মেনে নেওয়া হলেও তার পরিমাণ স্পষ্ট করা হয়নি। সোমবার সেই একই পথে হাঁটেন প্রতিরক্ষামন্ত্রীও। ভারতের ক’টা বিমান ধ্বংস হল সেটা জানতে চাইছেন কেন? সংসদে দাঁড়িয়ে এভাবেই বিরোধীদের পাল্টা প্রশ্ন ছুড়ে দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

অপারেশন সিঁদুর নিয়ে সোমবার আলোচনা শুরু হল সংসদে।

সেই আলোচনা পর্বেই রাজনাথ সাং স্পষ্ট করে দিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তিদূত হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, সেটা পুরোপুরি বিভ্রান্তিকর। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির জন্য বারবার নিজের ঢাক পেটানোর চেষ্টা করছেন ট্রাম্প। পাশাপাশি, অপারেশন সিঁদুরে ভারতের কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে, সেই নিয়ে বিরোধীদেরই পাল্টা দোপ দাগেন তিনি। যদিও রাজনাথের বিবৃতি নিয়ে তোপ দেগেছে বিরোধীরা।

অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দিনে, সকালে দফায় দফায় উত্তাল হয় সংসদ।

বিরোধীদের হইহট্টগোলে লোকসভার অধিবেশন মুলতুবিও রাখা হয়। বাদল অধিবেশনের প্রথম সপ্তাহ গোটাটাই ভেস্তে গিয়েছিল বিরোধীদের বিক্ষোভ-প্রতিবাদের জেরে। সোমবারও একই ছবি দেখা যায়।

About Post Author