সময় কলকাতা ডেস্ক:- উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ১ নম্বর ব্লকের কদম্বগাছি হেমন্ত বসু নগরে এক পরিবারের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। সুব্রত মণ্ডল ও তাঁর পরিবার প্রায় এক দশক ধরে এপারে বসবাস করছেন। তাঁদের নাম রয়েছে বাংলাদেশ ও ভারতের দুই জায়গারই ভোটার তালিকায়।
তবে, সুব্রতের অভিযোগ, তার বাবা-মায়ের নাম এ ভারতের ভোটার তালিকায় না ওঠার পিছনে রয়েছে দালালদের ঘুষ চাওয়ার ঘটনা। মোটা অঙ্কের টাকা না দেওয়ায় সুব্রতর মা বাবার নাম ভারতের ভোটার লিস্টে ওঠেনি বলেই দাবি সুব্রতর পরিবারের।
যদিও আধার, প্যান, রেশন কার্ড, সবই রয়েছে।
এ প্রসঙ্গে সুব্রতর দাবি, তিনি বিজেপি করেন বলেই তাকে ফাঁসানো হয়েছে। সংবাদমাধ্যমকে তার মা-বাবার মুখোমুখি হতেও বাধা দেন তিনি। অপরদিকে পঞ্চায়েত প্রধানের বক্তব্য, তিনি বিষয়টি জেনেছেন এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এখন প্রশ্ন উঠছে, দুই দেশের ভোটার তালিকায় নাম রেখে কিভাবে এক দশক ধরে নির্বিঘ্নে বসবাস করছেন এই পরিবার? কে বা কারা এদের আশ্রয় ও সুবিধা দিচ্ছে? উত্তরের অপেক্ষায় প্রশাসন।


More Stories
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের
বারাসাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি কর্মী
ফুটবল খেলোয়াড় প্রতীকে মমতা, খামে বন্দি ঋত শিবির