সময় কলকাতা ডেস্ক:- ফের উদ্ধার জাল টাকা। সন্দেশখালীর পর এবার সুন্দরবন এলাকা থেকে জাল টাকা উদ্ধার করল পুলিশ। পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। হিঙ্গলগঞ্জ থানার পুলিস একেবারে সীমান্তবর্তী যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি এলাকা থেকে দিবস মন্ডল নামে একজনকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আঠারো হাজার টাকা।

এদিকে হেমনগর কোস্টাল থানার পুলিস আল মামুন গাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পারঘুমটি এলাকা থেকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে জাল ভারতীয় একুশ হাজার টাকা। সব টাকাই ৫০০ টাকার নোট ছিল বলে পুলিস সূত্রে খবর। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সন্দেশখালিতে গ্রেফতার হওয়া চার দুষ্কৃতিদের সাথে এদের কোনও যোগাযোগ রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ ও হেমনগর কোস্টাল থানার পুলিস।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?